ঝিনাইদহে মাঠের ভেতর গুলিবিদ্ধ লাশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প’রন্দরপুর গ্রামের ওই মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, “শনিবার রাতের কোনো এক সময় অন্য কোনো স্থান থেকে ধরে এনে গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে রেখে গেছে বলে আমাদের ধারণা।”
কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনও কোনো ধারণা পায়নি পুলিশ। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
