২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল দখলের সংঘর্ষে সিলেটে ২ জন নিহত

বিল দখলকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার বিকেলে উপজেলার দুলাইন বিল দখল নিয়ে তেলিখাল এলাকার তুরাব আলী ও শিমুলতলা এলাকার আব্দুল হক সরকারের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহত আব্দুল খালিক (৪৫) বাতুমারা নোয়াগাঁও গ্রামের করামত আলীর ছেলে এবং এবং একই গ্রামের মৃত আজিম আলীর ছেলে শেখ ফরিদ আলী (৪৮)।

উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দুলাইন বিল দখল নিয়ে তুরাব আলী ও আব্দুল হক সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, বিকেলে উভয় পক্ষের লোকজন বিল দখলের জন্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সংঘর্ষকালে ঘটনাস্থলেই আব্দুল খালিক মারা যান। এ ঘটনায় অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।