২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি প্রত্যাহার

দ্বায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি একেএম আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 01:43 PM

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি ঘটনায় বোয়ালমারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

সর্বশেষ শুক্রবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়া বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনায় আহত হয় আরো সাত জন।

পুরনো খবর:

ফরিদপুরে বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১