২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:36 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

গ্রেপ্তার মনির হোসেন (২৮) উপজেলার পূর্ব চরপোয়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।

“ফরিদগঞ্জ থানার ২০১১ সালের একটি ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তখন থেকে তিনি পলাতক ছিলেন।”

শনিবার মনিরকে আদালতে হাজির করা হবে বলে জানান এসআই ইব্রাহীম।