সংঘর্ষ থামাতে গিয়ে আহত, ১ মাস পর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মাস আগে গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
হাসপাতাল থেকে ফেরার দুদিন পর শুক্রবার চুন্টা গ্রামে নিজ বাড়িতে মন্নর আলীর (৫৫) মৃত্যু হয় বলে জানান সরাইল থানার ওসি আলী আরশাদ।
কৃষক মন্নর আলী উপজেলার চুন্টা গ্রামের সুক্কার মিয়ার ছেলে।
মন্নর আলীর পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, গত ২৬ সেপ্টেম্বর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে চুন্টা গ্রামের হিরা মিয়া মাস্টার ও সফর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মন্নর আলী।
“ওইদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে গত বুধবার তাকে গ্রামের বাড়ি নিয়ে আসা হয়।”
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুপুরে জেলা সদর হাসপাতাল নেওয়া হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।
