২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেসে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:43 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

নিহত রিপন (৩২) পার্বতীপুর উপজেলার হরিপুরমধ্যপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে পার্বতীপুর রেল স্টেশনের কাছে ল্যাম্ব হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে ঠিক কীভাবে রিপন দুর্ঘটনার শিকার হন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

শুক্রবার সকালে পুলিশ রিপনের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।