২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২৮

লক্ষ্মীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:23 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

শুক্রবার ভোর রাতে শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা হয় বলে জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ উদ্দিন জানান।

তিনি বলেন, বরগুনার পাথরঘাটা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে পৌর বাস টার্মিনাল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাখী পরিবহনের বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও বাসযাত্রীদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।