বগুড়ায় রেললাইনের পাশ থেকে হাতবোমা উদ্ধার
বগুড়ার গাবতলীতে রেললাইনের পাশ থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চকবোচাই মধ্যপাড়ায় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় হাতবোমাগুলো পাওয়া যায় বলে গাবতলী থানার এসআই লালমিয়া জানান।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
এসআই লালমিয়া বলেন, স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় হাতবোমা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়।
“নাশকতার পরিকল্পনা থেকেই বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”
