২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরাজীর্ণ বেকুটিয়া ফেরি বন্ধ

বরিশাল ও খুলনা বিভাগের মধ্যবর্তী পিরোজপুরের বেকুটিয়া ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ফেরির ইজারাদার।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

কচা নদের এই ফেরি সার্ভিসটি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রব্বে।

বেকুটিয়া পয়েন্টে আরেকটি ফেরি বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে বলে জানান তিনি।

ফেরির ইজারাদার মো. আজমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৬টায় যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা গেলেও মেরামত করে চালু রাখা হয়, কিন্তু বৃহস্পতিবার সকালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ফেরিটি বহু বছরের জরাজীর্ণ এবং প্রায়ই মাঝ নদীতে গিয়ে বন্ধ হয়ে থাকে বলে তিনি অভিযোগ করেন।

ফেরি বন্ধ থাকায় বরিশাল, খুলনা, বেনাপোল ও কুয়াকাটা রুটের বহু যানবাহনকে প্রায় ৩৫ কিলোমিটার ঘুরে টগরা-চরখালী ফেরি পার হতে হচ্ছে।