২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুক্রবার শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশের ৪৪১টি কেন্দ্রে প্রতি শুক্র ও শনিবার সকাল ও বিকাল দুই পালায় এ পরীক্ষা হবে। পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য এবং সময় সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.bou.edu.bd/images/exam/ssc14_090815.pdfথেকে জানা যাবে।