টাঙ্গাইলে ট্রাক-অটো সংঘর্ষে কিশোরী নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত চার অটো যাত্রী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান।
নিহত রাবেয়া খাতুন (১৫) উপজেলার পৌলী গ্রামের জমশের আলীর মেয়ে।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আখেরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালুবোঝাই ট্রাকটি এলেঙ্গা থেকে সল্লা বালুঘাটে যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী রাবেয়ার মৃত্যু হয়।
