২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী মোস্তাফিজের স্ত্রীর মৃত্যু

সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোস্তাফিজুর রহমানের স্ত্রী সাবেক সংসদ সদস্য রুবি রহমান মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 12:26 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বুধবার রাত ৮টার দিকে বসুন্ধরা সিটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার পরিবারের সদস্যরা।

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

হৃদরোগ,ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন কারণে কয়েকদিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল রুবি রহমানকে।

বাদ জোহর গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে রুবি রহমানকে বৃহস্পতিবার বিকালে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত ১৮ আগস্ট অসুস্থ রুবি রহমানকে দেখতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জিয়াউর রহমানের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোস্তাফিজুর রহমান। ১৯৮৬-৮৭ সালে খালেদা জিয়া তাকে বিএনপির মহাসচিব করেছিলেন।

১৯৯১ সালের নির্বাচনে গঠিত সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন রুবি রহমান।