২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্য হত্যা: গোবিন্দগঞ্জে বুধবার হরতাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্য (১৩) হত্যার বিচার দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় পেশাজীবীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 08:47 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা সদরের রংপুর-ঢাকা মহাসড়কে হরতালের সমর্থনে পেশাজীবী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়।   

আশেকুর রহমান সাম্য হত্যার বিচারের দাবি নিয়ে সম্প্রতি গঠিত সাম্য মঞ্চের আহবায়ক লুৎফর রহমান বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো উপজেলায় এ হরতাল পালন করা হবে।

নবম শ্রেণির ছাত্র সাম্যের এক সহপাঠী গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তাকে শহরের ঘোষ পাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে শহরের বর্ধনকুঠি বটতলা মোড়ে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।

এ ঘটনায় সাম্যের বাবা আতাউর রহমান নিখোঁজের দিনে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করে।