২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা উদ্ধার, যুবক আটক

কক্সবাজারের রামুতে পৃথক অভিযানে চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। অভিযানে এক যুবককে গ্রেপ্তারও করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

সোমবার ও মঙ্গলবার এ দুই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ সড়কে এবং মঙ্গলবার দুপুরে রামুর পেঁচারদ্বীপে অভিযান চালানো হয়।

আটক মো. শফিকুল ইসলাম (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার প্রয়াত আলী আহম্মদের ছেলে।

রবিউল ইসলাম জানান, রামুর চেইন্দার বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্কের সামনে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯৬০টি ইয়াবাসহ শফিকুলকে আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়,” বলেন তিনি।

বিজিবি কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে পেঁচারদ্বীপ এলাকায় পেঁচারবিলে অভিযান চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় একশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এসব ইয়াবা বিজিবির ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলেও জানান তিনি।