২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৫ বিএনপি নেতা-কর্মী আটক

মাদারীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 05:34 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।

আটককৃতরা হলেন, মাদারীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েদ হোসেন দুলাল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল সর্দার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান ফকু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী ও ছাত্রনেতা তানভীর।

ওসি জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী হুমায়ন কবির বলেন, এসব নেতা-কর্মীদের আটকের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।