রাজবাড়ীতে জামায়াত নেতা গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলায় নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক সদর উপজেলা জামায়াতের আমির।
রাজবাড়ী সদর থানার ওসি আওলাদ হোসেন জানান, মঙ্গলবার ভোরে সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজ্জাকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
