২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৬

জামালপুরের মেলান্দহে একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 02:38 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সোমবার বেলা ২টার দিকে উপজেলার নয়ানগর রেলক্রসিংয়ে এ ঘটনায় আরও তিন জন আহত হন বলে জানান মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারে ছেলে অটোরিকশা চালক হাসু মিয়া (২৫), তার মা জরিনা বেওয়া (৪৫), বোন বৃষ্টি (২০), অটোযাত্রী বালুর চর গ্রামের ফরিদ উদ্দীনের মা ফুলেছা বেগম (৫০) ও স্ত্রী হাসনা বেগম (৩২) এবং শ্যামপুর গ্রামের সৌমিত্র ঋষির স্ত্রী শুকরী ঋষি (৩৫)।

আহত মসিউর রহমান (৩০), তার ছেলে তাওহিদ (৩) ও সবজি ব্যবসায়ী আব্দুল জলিলকে (৫০) মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, দেওয়াগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার-২ ট্রেনটি নয়ানগরে ‘অরক্ষিত’ রেলক্রসিং পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

হাসু মা-বোনকে ডাক্তার দেখিয়ে মেলান্দহ বাজার থেকে অটোরিকশায় নিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে অন্যযাত্রীও ছিল বলে জানান ওসি।

পুরনো খবর:

জামালপুরে ট্রেনের ধাক্কায় ৬ নিহত, তদন্ত কমিটি