সিরাজগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের আলোকদিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেন নি তিনি।
ওসি বলেন, “মহাসড়কের পাশে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠয়েছে।
“ধারণা করা হচ্ছে ওই যুবককে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে গেছে দুর্বৃত্তরা।”
