২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজঘরে গৃহকর্তার লাশ, স্ত্রী-ছেলেসহ আটক ৩

দিনাজপুরের পার্বতীপুরে নিজের ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 03:32 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

রোববার সকালে উপজেলার মোজাফফরনগরের বাড়ি থেকে আবদুস সালাম (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে পার্বতীপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফাহমিনা বেগম (৩৫), ছেলে আব্দুল গণি ফারুক (১৩) এবং মানিক প্রামানিক (৩৬) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।।

চিত্রশিল্পী মানিক ওই বাড়িতেই থাকতেন বলে জানান এসআই মমিনুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতের কোনো সময় সালাম খুন হতে পারেন। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।”

নিহতের গলায় কাটা দাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “সম্ভবত গলায় তার জাতীয় কিছু পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।”