কলারোয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যক্তি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের জোনাকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কলারোয়া থানার ওসি মাসুদ করিম জানিয়েছেন।
নিহত সেলিম রেজা মেহেরপুর জেলার গাঙনিয়া গ্রামের হাশেদ আলীর ছেলে।
ওসি মাসুদ জানান, সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন সেলিম।
“একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
সেলিমের লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
