হাতিয়ায় জলদস্যু সন্দেহে গুলিসহ আটক ৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলদস্যু সন্দেহে ৩৯ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মাইন উদ্দিন জানান, শুক্রবার দুপুরে ঠেঙ্গার চরে পুলিশ-কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। তাদের পরিচয় জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আত্মগোপনে থাকা জলদস্যুরা সম্প্রতি চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা সক্রিয় হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে শুক্রবার পুলিশ-কোস্টগার্ড যৌথ অভিযানে নামে।
“অভিযানে ৩৯ রাউন্ড গুলি, আটটি সিমকার্ড ও একটি ট্রলার জব্দ করা হয়।”
