হবিগঞ্জে গোরস্থানে অস্ত্র ও বোমা উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরের একটি কবরস্থান থেকে একটি অস্ত্রসহ প্রায় অর্ধশত হাতবোমা ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামে এগুলো পাওয়া যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ওই কবরস্থানটিতে অভিযান চালায় পুলিশ। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি হাতবোমা, ৫৭টি পেট্রোল বোমা ও একটি পাইপগান পাওয়া যায়।
এই অভিযানে কেউ আটক হয়নি বলে জানান ওসি মনির।
