২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 03:13 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

চাতলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ফজলুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাতলপাড়া ইউনিয়নের ধানতলিয়া গ্রামে এ সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের খুরশিদুল্লাহ শামীম ও আবেদ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দুইপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের হামলায় খুরশিদুল্লার সমর্থক রহমত আলীর (৬৫) মৃত্যু হয় বলে জানান তিনি।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস আই ফজলুর রহমান বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি।