২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ. লীগের দুপক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 07:33 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন জানান, বৃহস্পতিবার উপজেলার শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিরান (২৫), ছিরু (৩৫) ও রায়হানকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আফসার বলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্কাস আলী ও বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ফজলুল হকের মধ্যে বিরোধ ছিল।

“বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দুপক্ষের সমর্থকরা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত ৩ জন আহত হয়।”

এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পরিস্থিতি এখন শান্ত রয়েছে জানিয়ে ওসি আফসার বলেন, এ ঘটনায় উভয়পক্ষের তিনজনকে আটক করা হয়েছে। তবে কোনো মামলা হয়নি।