২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গা সদরে বাসের ধাক্কায় সাইকেলআরোহী এক শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

নিহত রাব্বি (১২) সদরের সুবদিয়া গ্রামের সাইদুর রহমান রানার ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নতুন ভাণ্ডারদহে এঘটনায় অন্তত চারজন আহত হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেরপুর থেকে ফরিদপুরগামী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী রাব্বির মৃত্যু হয়। আর বাসটি পাশের পুকুরে পড়ে গেলে যাত্রীরা আহত হয়।

আহতদের মধ্যে আব্দুল করিম (৪৫), আসাদুজ্জামান (৪৫), হাদিউজ্জামান (৩০) ও সানু বেগমকে (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।