২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমাসহ ২ শিবির কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ শহর থেকে হাতবোমা ও জেহাদি বইসহ দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার শহরের হামদো এলাকায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ইসমাইল হোসাইন পরিচালিত দিশারি ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শরীফ হোসাইন ও আবুল বাশার।

ওসি বলেন, দুর্গা পূজাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবির পরিচালিত বিভিন্ন মেস ও প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ।

“এ অংশ হিসেবে সকাল ১০টার দিকে দিশারি ইনস্টিটিউটে অভিযান চালিয়ে সাতটি হাতবোমা ও ২৪০টি জেহাদি বই উদ্ধার এবং শিবিরকর্মী শরীফ হোসাইন ও আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।”