২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদেরই দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  যারাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তাদেরই দমন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ আহত র‌্যাব সদস্যকে বৃহস্পতিবার হাসপাতালে দেখতে গিয়ে একথা বলেন মন্ত্রী।

মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গুগড়া ইউনিয়নের মইশা গ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন। তারা ‘চরমপন্থি’ দলের সদস্য বলে র‌্যাব কর্মকর্তারা বলছেন।

ওই ঘটনায় এসআই মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

মনিরুলকে দেখতে দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি সাংবাদিকদের বলেন, “জঙ্গি, চরমপন্থি যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তাদের দমন করা হবে। এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া হবে না।”

এসময় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনিরুলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

পুরনো খবর:

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২