রাজধানীতে চার পিস্তলসহ গ্রেপ্তার ২
ঢাকার শ্যামপুর থেকে চারটি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে ঢাকার শ্যামপুর এলাকা থেকে এই দুই ‘অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. জহিরুল ইসলাম ও মো. মানিক আলী। তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুজনের কাছে চারটি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। তারা আন্তঃজেলা অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।”
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
