২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে অবৈধপথে ফেরার সময় আটক ১০

ভারত থেকে অবৈধপথে ফেরার সময় বেনাপোলে নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার বেনাপোলের পুটখালি সীমান্তে চরের মাঠ থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবির পুটখালি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন।

তবে এ সময় কোনো দালালকে আটক করা যায়নি।

নায়েক সুবেদার জাহাঙ্গীর বলেন, আটক সবাই বাংলাদেশি। ভাল কাজের প্রলোভনে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কলকারখানায় বিভিন্ন ধরনের কাজ করতেন এরা। সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধপথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করেছে।

আটককৃতদের বাড়ি বাগেরহাট, খুলনা ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।