মাগুরায় মাইক্রোচাপায় একজনের মৃত্যু
মাগুরা শহরে মাইক্রোবাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে শহরের পানান্দুয়ালী পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই সাহাবুল ইসলাম জানান।
নিহত আতিয়ার রহমান (৭০) পারানান্দুয়ালী গ্রামের মৃত হাকিম মেল্লার ছেলে।
এসআই সাহাবুল বলেন, বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস আতিয়ারকে চাপা দেয়। পরে স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর স্থানীরা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
