২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় গ্রেপ্তার ১

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 11:21 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

গ্রেপ্তার মো. হাসান উপজেলার ফাল্গুনকরা গ্রামের আবুল কাশেমের ছেলে। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের আঠগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান।    

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের মধ্যে গত ৬ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত এবং ২০ জন আহত হন। 

“ওই ঘটনার পর থেকে হাসান পলাতক ছিলেন।”

তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আরও ১৮টি মামলা রয়েছে বলে জানান তিনি।