ফেনীতে পিকআপ চাপায় পুরোহিত নিহত
ফেনীর দাগনভূঞায় পিকআপ ভ্যান চাপায় এক পুরোহিত নিহত হয়েছেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম জানান, বুধবার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুঙ্গার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধনঞ্জয় চক্রবর্তী (৪৫) উপজেলার দুধমুখা মহেষদি ঠাকুর বাড়ির বাসিন্দা।
ওসি বলেন, ধনঞ্জয় মাতুভূইয়া পূজামণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নোয়াখালীগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে পিকআপ ভ্যানসহ চালককে আটক করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
