২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুর্ঘটনায় ৪ অটোআরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 10:14 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, বুধবার ভোরের দিকে কোনো এক সময় সাইনবোর্ড এলাকার মিতালী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।   

তিনি বলেন, “সম্ভবত কোনো একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে চালকসহ চার আরোহীর লাশ উদ্ধার করা হয়।”

ওসি বলছেন, নিহত একজনের কাছে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করে জানা গেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অটোরিকশায় ঢাকার দিকে যাচ্ছিলেন তারা।

এদের মধ্যে অটোরিকশার চালক সাগরের (২৫) বাড়ি রূপগঞ্জ উপজেলার কাজীপাড়ায়। আর তিন আরোহীর মধ্যে মিন্টু (৪০) নামের একজনের বাড়ি রূপগঞ্জের রূপসী গ্রামে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, জেলার শিমরাইল উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।