পুলিশ পরিচয়ে প্রতারণা, চুয়াডাঙ্গায় যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রিপনের বাড়ি সদরের বেগমপুর গ্রামে।
অনেকদিন ধরেই তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের পরিচয়ে চাঁদাবাজিসহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ ছিল জানিয়ে ওসি সাইফুল বলেন, “গত রোববার কোটালি-দর্শনা সড়কে দিনের বেলায় সহযোগীদের নিয়ে রিপন একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
“দলটি খুব কৌশলে গা-ঢাকা দিয়ে থাকত। গোপন খবর পেয়ে পুলিশের একটি দল হিজলগাড়ি বাজারে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে।”
চক্রটির অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
