কদমতলীতে তালাবন্ধ ঘরে গৃহবধূর গলিত লাশ
রাজধানীর কদমতলীর চেয়ারম্যানবাড়ী এলাকায় তালাবন্ধ একটি ঘর তকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম বৃষ্টি আক্তার (২০) ।
সোমবার রাতে চেয়ারম্যানবাড়ী এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাসার নিচতলা থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে লাশটি উদ্ধার করে। গলিত লাশটি ফ্যানের সঙ্গে ঝুলানো ছিল।”
চার থেকে পাঁচ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বৃষ্টি এই ভাড়ায় বাসায় ওঠেন জানিয়ে ওসি বলেন, তার স্বামী ওই এলাকার একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
