নওগাঁয় আরও এক জেএমবি সদস্য গ্রেপ্তার
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ (৪৮) মান্দা উপজেলার উত্তরপারইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
এর আগে রোববার রাতে রানীনগর থেকে কাজী মোজাফফর হোসেন নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
