২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাংলা ভাইয়ের ‘সহযোগী’ গ্রেপ্তার

নওগাঁয় বাংলা ভাইয়ের ‘সহযোগী’ ও জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 11:33 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, রোববার রাত ৯টার দিকে রানীনগর বাজার এলাকা থেকে কাজী মোজাফফর হোসেনকে (৫৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজী মোজাফফর হোসেন বগুড়ার আদমদিঘী উপজেলার চকজান গ্রামের চান মোহাম্মদের ছেলে। তিনি রানীনগর উপজেলা পরিষদের সামনে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি আব্দুল লতিফ জানান, মোজাফফর বাংলা ভাইয়ের সহযোগীদের একজন। ২০০৪ সালে বাংলা ভাইয়ের নেতৃত্বে নওগাঁ সর্বহারা নিধনের নামে হত্যা,নির্যাতন ও লুটপাটসহ ব্যাপক তাণ্ডব চালায় মোজাফফর।

তার বিরুদ্ধে যুবলীগ নেতা খেজুর হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।