২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বেতন কাঠামোর প্রজ্ঞাপন শিগগির'

অষ্টম বেতন কাঠামোর আদেশ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জারি হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোমবার মন্ত্রিসভায় বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, অষ্টম বেতন কাঠামোর আদেশ জারির বিষয়ে অর্থ বিভাগ কাজ করছে।

“এই মাসে না হলে আগামী মাসের শুরুতে আদেশ জারি করা হবে। আদেশ জারির প্রক্রিয়া শেষ করতে এক মাস বা কিছুটা বেশি সময় লাগে।”

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা, যা আদেশ জারির পর কার্যকর হবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবী মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। আর ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে।

বেতন কাঠামোর আদেশ জারি না হওয়া পর্যন্ত সরকারি চাকুরেরা সপ্তম বেতন কাঠামো অনুযায়ীই বেতন পাবেন জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, আদেশে যদি বলা থাকে ১ জুলাই (২০১৫ সাল) থেকে তা কার্যকর হবে তবে ১ জুলাই থেকে এরিয়ার পাবেন।

পুরনো খবর:

সর্বনিম্ন মূল বেতন ৮২৫০, সর্বোচ্চ ৭৮ হাজার