জগন্নাথের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রকাশিত ফল অনুযায়ী, ‘সি’ ইউনিটের ৬২০টি (বাণিজ্য ৫৪০ ও অন্যান্য ৮০টি) আসনের বিপরীতে ৫ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী (বাণিজ্য ৫১৯৫ ও অন্যান্য ৪৭৩) প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকালে এ তথ্য জানানো হয়।
এবার ‘সি’ ইউনিটে পরীক্ষা দিতে ৩৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী আবেদন করলেও এতে অংশ নিয়েছে ৩১ হাজার ৮৭৩ জন।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
