২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাবা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

বাবাকে হত্যার মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

দণ্ডপ্রাপ্ত এরশাদুল হক (৩০) পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দাদন বগুড়াপাড়া গ্রামের আমীর আলীর ছেলে।

রোববার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আখতারুজ্জামান পলাশ জানান।

একইসঙ্গে আদালত এরশাদুলকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় বলে জানান তিনি।

এপিপি পলাশ বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০০৯ সালের ২ জুলাই রাতে এরশাদুল বাবা আমীর আলীর (৬৫) মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই রাতেই নিহতের মেয়ে আমিরুন্নেছা বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম একই বছরের ২২ ডিসেম্বর এরশাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।