২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের শার্শায় গাছে ঝুলন্ত এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

রোববার সকালে এক নম্বর বসতপুর কলোনীর থেকে হাসান আলির (১৫) লাশ পাওয়া যায়।

শার্শা থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল তা ময়নাতদন্তের পর বলা যাবে।”

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।