২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মণ্ডপের প্রতিমা ভাংচুর

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া হাইস্কুলে দুর্গাপূজার মণ্ডপে তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 10:28 AM

Updated : 25 Apr 2022, 02:00 PM

রোববার ভোরের দিকে এ ঘটনা বলে ওই স্কুলের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ মণ্ডল জানিয়েছেন।

অরবিন্দ মণ্ডল জানান, প্রতিমার রঙের কাজ শেষে সারারাত মণ্ডপের পাহারায় ছিলেন পূজা কমিটির কয়েকজন সদস্য।

“ভোরে তারা বাড়ি ফিলে গেলে এই ফাঁকে দুর্বৃত্তরা তিনটি প্রতিমা ভাংচুর করে,” বলেন তিনি।

সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, “সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমা ভাংচুরের খবর পাওয়ার কথা জানিয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের অভিযোগ, পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর করা হচ্ছে।

তিনি জানান, এর আগেও গত ৬ অক্টোবর আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকারপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপের পাঁচটি প্রতিমা ভাংচুর করা হয়।