কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা
কক্সবাজার শহরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
কক্সবাজার সদর থানায় ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার রাত ১০টার দিকে নিহতের পিতা ওয়াহিদুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এতে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে দক্ষিণ রুমালিয়ার ছড়ার দীল মোহাম্মদের ছেলে ইসমাঈলসহ আরও নয় জনের নাম উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের সমিতি বাজার এলাকার বাসিন্দা শেখ আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
