২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 09:20 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ রুমালিয়ার ছড়ার সমিতি বাজার এলাকায় এ ঘটনা বলে জানান সদর থানার ওসি মো. আসলাম।

নিহত শেখ আব্দুল্লাহ (১৮) ওই এলাকার ওহিদুল আলমের ছেলে ও স্থানীয় ‘সন্ত্রাসী’ হাসনাত গ্রুপের সদস্য বলে জানান তিনি।

ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘সন্ত্রাসী গ্রুপ’ রকি ও হাসনাতের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

“রাতে রকি গ্রুপের সদস্যরা ফাঁকা গুলি করে সমিতি বাজার থেকে হাসনাত গ্রুপের সদস্য আব্দুল্লাহকে ধরে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফাঁকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়।”

রকি ও হাসনাত ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ কয়েকটি মামলার আসামি। তারা এখন কক্সবাজার কারাগারে রয়েছেন বলে জানান তিনি।

তবে, আব্দুল্লাহ রাজমিস্ত্রির কাজ করেন এবং হাসনাত গ্রুপের সদস্য নয় বলে দাবি করেছেন তার বাবা ওহিদুল আলম।