২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কের ৪০ বছর: স্মারক টিকেট, খাম অবমুক্ত   

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

শনিবার বিকেলে গণভবনে ১০ টাকার মূল্যমানের স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড উদ্বোধন করেন তিনি।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং উপস্থিত ছিলেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খুরশিদ আলম, ঢাক বিভাগের মহাপরিচালক এ বি এম হুমায়ুন ও পরিচালক ফয়জুল আজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে ছিলেন।

ইহসানুল করিম জানান, ডাক টিকেট, খাম ও ডাটা কার্ড উদ্বোধনের জন্য বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

“এগুলো আজ থেকে ঢাকা জিপিও থেকে বিক্রি করা হবে। পরে দেশের সব ডাকঘরে পাঠানো হবে।”