কক্সবাজারে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মো. আজহারুল আলম জানান, শনিবার টেকনাফ সদরে নাফ নদীর ১ নম্বর ও ৩ নম্বর স্লুইচ গেইট এলাকায় এ অভিযানের সময় মিয়ানমারের এক নাগরিককেও আটক করা হয়েছে।
আটক মোহাম্মদ রশিদ (২৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার সুদার পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।
টেকনাফ থেকে উদ্ধার ইয়াবা
“নির্দেশ অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
এদিকে শনিবার ভোরে নাফ নদীর ৩ নম্বর স্লুইচ গেইট এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা আজহারুল আলম।
রশিদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও মাদক আইনে মামলার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
