বেনাপোলে অবৈধপথে আসা আপেল-কমলা জব্দ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিপুল পরিমান আপেল ও কমলা জব্দ করেছে বিজিবি।
শনিবার সকালে বেনাপোলের পুটখালি পূর্ব পাড়াকাঁচা রাস্তা থেকে আপেল ও কমলার এ চালানটি জব্দ করা হয় বলে জানান বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অবৈধপথে আপেল ও কমলার একটি বড় চালান আসছে এমন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ওই বস্তা থেকে ৭২৮ কেজি আপেল ও ৫৪০ কেজি কমলা পাওয়া যায়।
জব্দ ফলের মূল্য আনুমানিক চার লাখ সাত হাজার ৪০০ টাকা বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
