২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর শান্তি মিশনে ডেপুটি কমান্ডার ‘হচ্ছেন’ জেনারেল মাকসুদ

সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেতে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাকসুদুর রহমানকে মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার পদে নিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে  জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসোস বৃহস্পতিবার তাকে জানিয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিংয়ের (বিপসট) প্রধান মাকসুদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।

তিনি এ পদে গেলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের উচ্চ পদে বাংলাদেশিদের নেওয়ার যে দাবি রয়েছে তা পূরণের দিকে একধাপ অগ্রগতি হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত মোমেন।

“এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্যে একটি সুসংবাদ,” বলেন তিনি।