২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 07:13 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শুক্রবার বিকালে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে সহদেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আনুমাণিক ৭০ বছরের ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ফেনী জিআরপি পুলিশের এসআই মেসবা-উল আলম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে শহরের সহদেবপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গৌধূলী ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ । এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।