ভারতে পাচারের চেষ্টা, নারীসহ উদ্ধার ৭
ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল থেকে নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার এএসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালি সীমান্তের বালুর মাঠ ও সাদিপুর সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
“উদ্ধারকৃতদের বাড়ি বরিশাল, পিরোজপুরসহ বিভিন্ন জেলায়। তাদেরকে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।”
তবে বিজিবি কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বলে জানান এএসআই রফিকুল ইসলাম।
